নন্দন-দুয়ার 

যদি একজনকে দাঁড় করিয়ে না রাখতাম

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 দি একজনকে দাঁড় করিয়ে না রাখতাম
তোমার সঙ্গে,
গল্প করে কাটিয়ে দিতাম
দিন, মাস, বছর শতাব্দীর পর শতাব্দী।

যদি একজনকে অপেক্ষায় না রাখতাম
তোমার প্রতীক্ষায় বসে থাকতাম-অনন্ত জীবন ব্যাপী।

যদি একজনকে কথা না দিতাম-
তাহলে-
আমার সমস্ত কথাগুলো দিতাম তোমায় লিখে।

যদি একজনকে ভাল না বাসতাম,
এক পৃথিবীসম ভালবাসায়
করতাম - অবগাহিত তোমায়।

যদি একজনের জন্য জীবন না দিতাম-
এ জীবন
পেতে তুমি।

সে আছে, আছো তুমি-
আমার স্বপ্নে ভেসে আছি আমি।

 


 

মুহাম্মদ নাসির

  নন্দন-দুয়ার